শিরোনাম: একদিনে দুটো ডিম খেলে কী হয় জানেন কি? জানলে সত্যিই অবাক হবেন!
ডিম আমাদের খাদ্যতালিকায় অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। কিন্তু ডিম খাওয়া নিয়ে মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।
একদল মনে করেন ডিম স্বাস্থ্যের জন্য উপকারী, আবার অন্য দলের ধারণা ডিম খেলে ওজন, রক্তে কোলেস্টেরল বা রক্তচাপ বেড়ে যেতে পারে। তবে পুষ্টিবিজ্ঞান ও সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, একজন সুস্থ মানুষ যদি একটানা এক সপ্তাহ প্রতিদিন দুটি করে ডিম খায়, তবে তার শরীরে বেশ কিছু ইতিবাচক ও আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়।
১. ক্লান্তি দূর করে ও এনার্জি বাড়ায়:
যারা অল্পতেই পরিশ্রান্ত হয়ে পড়েন বা সারাদিন ক্লান্তি অনুভব করেন, তাদের জন্য প্রতিদিন দুটি ডিম খাওয়া বেশ উপকারী।
ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে ভিটামিন বি১২ এবং রাইবোফ্লাবিন। এই উপাদানগুলো আমরা সারাদিন যে খাবার খাই, সেগুলোকে সরাসরি এনার্জিতে রূপান্তর করতে সাহায্য করে।
২. দ্রুত ওজন নিয়ন্ত্রণ:
ডিম হলো লিন প্রোটিন বা একটি 'কমপ্লিট প্রোটিন সোর্স', যার মধ্যে শরীরের জন্য প্রয়োজনীয় ৯টি এসেনশিয়াল অ্যামাইনো এসিড বিদ্যমান থাকে।
সকালের নাশতায় দুটি ডিম খেলে তা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। এটি শরীরে ক্ষুধা বাড়ানোর হরমোন 'ঘেরলিন'-কে নিয়ন্ত্রণে রাখে, যার ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে এবং ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
৩. স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি:
ডিমে 'কোলিন' নামক একটি বিশেষ পুষ্টি উপাদান থাকে।
এটি মস্তিষ্কে 'অ্যাসিটাইল কোলিন' নামক নিউরোট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এর ফলে নিয়মিত ডিম খেলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং যেকোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে শিক্ষার্থী ও মানসিক শ্রম করা ব্যক্তিদের জন্য এটি দারুণ কার্যকর।
৪. চোখের সুরক্ষা ও দৃষ্টিশক্তি বৃদ্ধি:
যারা দীর্ঘ সময় কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের সামনে বসে কাজ করেন, তাদের জন্য ডিম অত্যন্ত জরুরি।
ডিমের কুসুমে 'লিউটিন' এবং 'জিক্সাথিন' নামক দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের রেটিনাকে ক্ষতিকর নীল আলো (Blue Light) থেকে রক্ষা করে এবং চোখের পেশি শক্তিশালী করে।
৫. অনিদ্রা দূর করে গভীর ঘুম:
যাদের রাতে সহজে ঘুম আসে না বা ইনসোমনিয়ার সমস্যা রয়েছে, তারা নিয়মিত ডিম খেয়ে দেখতে পারেন।
ডিমে থাকা 'ট্রিপটোফ্যান' উপাদানটি মস্তিষ্কে গিয়ে প্রথমে 'সেরোটোনিন' (ফিল-গুড হরমোন) এবং পরবর্তীতে 'মেলাটোনিন' বা স্লিপ হরমোনে রূপান্তরিত হয়। এটি মন শান্ত করে গভীর ঘুমে সাহায্য করে।
৬. ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়:
অনেকেই মনে করেন ডিম খেলে খারাপ কোলেস্টেরল বাড়ে, কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে ডিম আসলে শরীরে ভালো কোলেস্টেরল বা HDL-এর মাত্রা বাড়াতে সাহায্য করে ।
এই ভালো কোলেস্টেরল শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে ভূমিকা রাখে।
৭. পেশি গঠন ও রিকভারি:
যারা বডিবিল্ডিং বা মাসেল বিল্ডিংয়ের জন্য জিম করেন, তারা দামি সাপ্লিমেন্টের পরিবর্তে নিয়মিত ডিম খেতে পারেন।
এর উচ্চমানের প্রোটিন পেশির দ্রুত রিকভারি নিশ্চিত করে। পাশাপাশি বয়সের কারণে মাংসপেশি দুর্বল হয়ে যাওয়ার সমস্যাও (সার্কোপেনিয়া) এটি রোধ করে।
অন্যান্য উপকারিতা:
এছাড়াও নিয়মিত ডিম খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) বৃদ্ধি পায়, হাড় ও দাঁত মজবুত হয় এবং মেটাবলিজম বুস্ট হয়।
এটি ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতেও সমানভাবে সাহায্য করে।