পবিত্র ঈদুল আজহার ছুটি সোমবার থেকে: আগামীকাল বিকেল থেকেই বাস কাউন্টারে উপচে পড়া ভিড়ের আশঙ্কা

ঈদুল আজহার ঈদযাত্রা, বাস কাউন্টার আপডেট, ঈদের ছুটি, ঢাকা ছাড়ছে মানুষ, ঈদ ট্রাফিক আপডেট, Eid-ul-Adha Travel, Dhaka Bus Counter News
পবিত্র ঈদুল আজহার ছুটি সোমবার থেকে: আগামীকাল বিকেল থেকেই বাস কাউন্টারে উপচে পড়া ভিড়ের আশঙ্কা


অনলাইন ডেস্ক, 

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। 
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। 
তবে ছুটি শুরুর আগেই অনেকে পরিবার-পরিজনকে নিয়ে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন।
বাড়িতে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা নিজ গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন তাদেরকে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সবাই সতর্কতার সাথে যাবেন যেন অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা না আসে এ সকল বিষয় সকলকে মেনে চলতে হবে যারা যাত্রী হবেন তারা তো মেনে চলবেন এবং যারা বাস চালক ডিপার্টমেন্টে আছেন তাদের উচিত ট্রাফিক আইন মেনে চলা এবং পরিবহন সেক্টরের সকল নিয়মকানুন মেনে চলা

কাউন্টারগুলোতে ভিড় বাড়বে আগামীকাল বিকেল থেকে


পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের স্বাভাবিক উপস্থিতি থাকলেও এখনো অতিরিক্ত চাপ তৈরি হয়নি।
 তবে আগামীকাল (রোববার) বিকেল থেকে বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে পুরোদমে ভিড় এবং যাত্রীদের চাপ বাড়তে পারে বলে তারা ধারণা করছেন।

নির্ধারিত সময়ে ছাড়ছে বাস, নেই অতিরিক্ত ভাড়ার অভিযোগ


রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
 যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো বড় অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে গাজীপুর সড়ক এলাকায় কিছুটা যানজটের খবর পাওয়া গেছে।

যাত্রীদের প্রত্যাশা ও আনন্দ


ঈদের ছুটিতে শহরের বন্দি জীবন থেকে মুক্ত হয়ে শিশুরা তাদের দাদা-বাড়ি ও নানা-বাড়ি যাওয়ার জন্য অত্যন্ত আনন্দিত। 
কোরবানির পশু কেনা এবং গ্রামে গিয়ে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার এক দারুণ তাগিদ দেখা যাচ্ছে পরিবারগুলোর মধ্যে। 
প্রতি বছর ঈদ যাত্রায় মহাসড়কে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি থাকলেও, গত কয়েকটি ঈদের মতো এবারও সড়ক ব্যবস্থাপনা ভালো থাকবে এবং যাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই আশা করছেন সাধারণ যাত্রীরা 

 নিউজ  সোর্চ বিটিভি 



Prothom-aloi.com

1 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন

Facebook